কুমিল্লায় মূল্য বেশি নেয়ায় দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লার মরাদনগর উপজেলা সদরের পেঁয়াজ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে কম দামে কিনে বেশি দামে বিক্রির অভিযোগে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার এসআই আবদুল আজিজ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মুরাদনগর সদর বাজার এলাকায় ব্যবসায়ী তাজুল ইসলাম ও আব্দুল বাতেন ১৪০ টাকায় পেঁয়াজ কিনে ২২০ টাকায় বিক্রি করছিলেন। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর