নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় আসার পথে জেলার দত্তের হাট এলাকায় স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলার সভাপতি মোঃ বিশাল এর নেতৃত্বে একটি মিছিল জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় আসার পথে স্থানীয় যুবলীগ নেতা মাইনুদ্দিন সাজু এর নেতৃত্বে লোকজন নিয়ে মিছিলে হামলা করে।
হামলায় আহতরা হলেন, আরিফুল ইসলাম (৩৪), পিতা- মৃত শামসুল হুদা, শিপন মিয়া (২৩), পিতা- সিরাজুল হক, শেখ মামুন (২৪), পিতা- শেখ তাজুল ইসলাম এবং রাসেল (২৩), পিতা- কোরবান আলী সহ ৮/১০ জন প্রমুখ পরে আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এতে সামান্য আহত হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস