কুমিল্লা উত্তর ও দক্ষিন জাতীয় পার্টির সম্মেলন আগামী কাল শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফলের লক্ষে তিতাস উপজেলায় আজ শুক্রবার বিকালে জাতীয় পার্টির সাবেক এম পি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে তাহার নিজ বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় তিতাস উপজেলার জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সির সঞ্চালনায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন.সহ-সভাপতি রেজাউল ইসলাম মাষ্টার, হোমনা উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম, শাহ আলম আজাদ, খালেক মোল্লা, শেখ ফরিদ স্বাধীন,ইমাম হোসেন,রফিকুল ইসলাম,হুমায়ুন কবির ,নবীর হোসেন ও রফিকুল ইসলাম প্রমূখ।
বার্তাবাজার/ডব্লিওএস