‘সঠিক সময়ে কর দিন-উন্নয়নে অংশ নিন’ শ্লোগানে সিরাজগঞ্জে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের মালসাপাড়াস্থ আয়কর অফিসের সামনে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সঠিক সময়ে কর প্রদানের মাধ্যমেই সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। কেননা দেশের সামগ্রিক উন্নয়নের চাকা সচল রাখে আয়কর।
এ সময় বগুড়া কর অঞ্চলের কর কমিশনার মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফোরকান শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তোফাজ্জল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আবু ইউসুব সুর্য্য,মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন,জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.নাজমুল হোসেন,সিরাজগঞ্জ উপকর কমিশনার তাজ মোহাম্মদ তরফদার, সহকারী কর কমিশনার মুখলিছুর রহমান প্রমুখ। এ সময় রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি করদাতারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে