সিরাজগঞ্জে ২৮৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোল চত্তরের উত্তর পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বগুড়া হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো ট-১৬-০৪৪০ রেজিঃ নাম্বারের একটি পাথর ভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বন্দর গ্রামের মো. আব্দুল ওয়াহাব এর ছেলে ট্রাক চালক মো. জিয়াউল হক (৩৭) ও ওই উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামের মো. মুন্নু শেখ এর ছেলে ট্রাকের হেলপার মো. ইমদাদুল হক (২১)।
শুক্রবার (১৫ নভেম্বর) র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, সিপিএসসি সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে গোল চত্তরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বগুড়া হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো ট-১৬-০৪৪০ রেজিঃ নাম্বারের একটি পাথরভর্তি ট্রাকে তল্লাশী করে ২৮৫ বোতল ফেন্সিডিল, ১টি পাথরভর্তি ট্রাক, ১ টি চাবি, ১টি মোবাইলসেট, ২ টি সিমকার্ড ও নগদ ২ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
বার্তাবাজার/এমকে