ভারত সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছে ২৬০টি ভূয়া ওয়োবসাইট

উরোপীয় ইউনিয়নের একটি গবেষণা সংস্থা বলছে, তারা ফেইক নিউজ বা ভুয়া খবর ছড়ায় এমন ২৬০টিরও বেশি ওয়েবসাইটের সন্ধান পেয়েছে যারা বিশ্বব্যাপী ভারত সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছে।

ডিজইনফোল্যাব নামের প্রতিষ্ঠানটির রিপোর্টে বলা হয়, এসব ভুয়া ওয়েবসাইট ভারতকে সুবিধা দেয়ার জন্য পাকিস্তানের ক্রমাগত সমালোচনার মাধ্যমে ইইউ এবং জাতিসংঘকে প্রভাবিত করার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র, ক্যানাডা, বেলজিয়াম এবং জেনেভাসহ ৬৫টি দেশ থেকে এগুলো কাজ করে।

তারা সংবাদের পাশাপাশি কাশ্মীর বিষয়ে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ ও অন্যান্য ইভেন্টের ভিডিও প্রচার করে। ডিজইনফোল্যাবের খবরে বলা হয়, বেশিরভাগ ভুয়া ওয়েবসাইটের নাম রাখা হয়েছে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের ভুয়া সাইটের নামে।

বিশ্বের নানা দেশের খবর প্রচারের পাশাপাশি এসব সাইট থেকে কাশ্মীর সংঘাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়। ডিজইনফোল্যাব তার রিপোর্টে বলছে, তারা প্রমাণ পেয়েছে যে এসব ওয়েবসাইটের একটির মালিক ভারতীয়, এবং এই মালিকের সাথে দিল্লীর একটি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে।

সূত্র: বিবিসি

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর