পেঁয়াজের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের, কয়েক দিনে দাম বাড়ল দ্বিগুণ

হঠাৎ দেশে পেঁয়াজ সঙ্কট দেখা দেওয়ায় যেন দামও চলে গেছে ক্রেতাদের নাগালের বাইরে। পেঁয়াজের দাম শুনে চোখে জল মধ্যবিত্ত ও দিন মজুরদের। গত কয়েকদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালের দিকে পেঁয়াজের দাম কেজি প্রতি ২২০-২৫০ টাকা হাকাচ্ছে দোকানীরা। গত কয়েকদিনে যা ছিল ১৬০ থেকে ১৮০ টাকা।

তীব্র গরম দিলে যেমন এর তাপমাত্রা মাত্রাতিরিক্ত হয়, ঠিক তেমনি পেঁয়াজের দাম যেন মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাচ্ছে। বাজারে পেঁয়াজ যেন অপ্রতিরোধ্য। কেউ থামাতে পারবে না এর দামের গতি। প্রতিদিনই নতুন নতুন সেঞ্চুরী করছে পেঁয়াজের দাম। এর মধ্যে শেষ তিন দিনেই বেড়েছে ৮০ টাকা। পেঁয়াজের এমন দাম বাড়ায় ক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও অবাক।

গত সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর থেকে সরকার নানা উদ্যেগ নিলেও যেন পেঁয়াজের দাম সবার নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের চিত্র দেখে বোঝা যায়, কোথাও পেঁয়াজের তেমন ঘাটতি নেই তবুও দামটা সোনার হারিণ হয়ে বসে আছে।

শুক্রবার চুয়াডাঙ্গার দামুড়হুদার বাজারগুলোতে দেখা গেছে, পেঁয়াজের এমন চড়া দাম। পাইকারী বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, মিশর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকা কেজিতে। আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজি দরে।

খুচড়া ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম অনেক বাড়তি। দেশি পেঁয়াজ বাজারে ২৪০-২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অনেক ক্রেতারা আক্ষেপ প্রকাশ করে বলেন, এমন দাম বাড়তে থাকলে আমরাতো পথে বসবো। বর্তমানে পেঁয়াজ ছাড়াও বাজারে শীতের সবজিরও দাম কিছুটা বেশি। দ্রুত এর সমাধান করা উচিত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর