আজ আরপি সাহার ১২৩ তম জন্মজয়ন্তী

আজ শুক্রবার ১৫ নভেম্বর উপ মহাদেশের প্রখ্যাত দানবীর ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠাতা প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার ১২৩তম জন্ম জয়ন্তী।

এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্স, নারী জাগরণের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ও নারায়নগঞ্জে কুমুদিনী কল্যাণ সংস্থায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা এবং কুমুদিনী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি জানান, দানবীর রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালে মির্জাপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্র পোদ্দার এবং মায়ের নাম কুমুদিনী দেবী।

দরিদ্র পরিবারের জন্মের পর অভাব আর দারিদ্রের মাঝে বড় হয়ে তিনি দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন। যুদ্ধের সময় ভারতের এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। সেই সুবাদে তিনি ভারতে চলে যান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি মির্জাপুর ও দেশের জনসাধারনের সেবার জন্য গড়ে তুলেন কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষার জন্য ভারতেশ^রী হোমস, নার্সিং স্কুল, নারায়নগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, মানিকগঞ্জ দেবেন্দ কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর মহাবিদ্যালয় বর্তমানে মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠান করেন এবং প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।

যুদ্ধের সময় তার সেবাধর্মী প্রতিষ্ঠান ও হাসপাতালে বহু নারী পুরুষ আশ্রয় নিয়ে চিকিৎসা সেবা পান। ১৯৭১ সালের ৭ মে এদেশের কিছু রাজাকার আল বদর বাহিনী ও পাকিস্তানী দোষররা মহান এই মানুষ দানবীর রনদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে যায় আজও তাদের কোন খোঁজ মিলেনি।

এ দিকে দানবীরের ১২৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে তার তীর্থ স্থান কুমুদিনী কমপ্লেক্স, ভারতেশ^রী হোমস, নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং মির্জাপুর গ্রামে নানা সাজে সজিজত করা হয়েছে। আজ সকাল থেকেই প্রার্থনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, কাঙ্গালী ভোজ, হাসপাতালের রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হবে।

এদিকে সন্ধায় ভারশে^রী হোমসে প্রদীপ প্রজ্জলনসহ ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিমসহ প্রশাসনের কর্মকর্তাগন।

তবে মন্ত্রী, এমপি, একাধিক পত্রিকার সম্পাদক উপস্থিত থাকার গুঞ্জন রয়েছে এই অনুষ্ঠানে কিন্তু কুমুদিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কারো নাম প্রকাশ করা হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর