ক্রেতা সেজে মাদক ব্যবসায়ি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার-১

ক্রেতা সেজে ধরতে যেয়ে মাদক ব্যবসায়ির হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল লতিফ কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়িকে মোটর সাইকেল সহ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতের নাম রাসেল সানা (৩০) । তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের আশরাফ সানার ছেলে। গদাইপুর গ্রামের ইউপি সদস্য অনুপ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা এবাদুল ইসলাম, জামালউদ্দিন ও খাজরা গ্রামের মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল জানান, গদাইপুর গ্রামের নাজিরউদ্দিন মোল্লার ছেলে তুহিন, সাত্তার মোল্লার ছেলে বেল্লালসহ তাদের কয়েকজন বন্ধু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি ও মাদক সেবী হিসেবে পরিচিত। মাদক ব্যবসার অভিযোগে তারা কয়েকবার জেলও খেটেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে কলুষিত করে ফেলছিল। বিষয়টি তারা আশাশুনি থানা ও ডিবি পুলিশকে কয়েকবার অবহিত করেছেন।

সে অনুযায়ি বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে আশাশুনি থানার সহকারি উপ-পরিদর্শক মিলন হোসেন ক্রেতা সেজে আব্দুল লতিফ কলেজের সামনে এসে তুহিন ও বেল্লালের কাছে মাদক কিনতে আসেন। মাদক কিনে টাকা দেওয়ার সময় তাদের হাত টেনে ধরলে তাদের সঙ্গে থাকা মাদক ব্যবসায়ি মীর্জাপুর গ্রামের রাসেল সানা ক্ষুব্ধ হয়ে তুহিন ও বেল্লালকে ছাড়িয়ে নিতে তারা তিনজন মিলে সহকারি উপ-পরিদর্শক মিলনের উপর হামলা চালায়। পুলিশ তখন বেল্লাল ও তুহিনকে ছেড়ে দিয়ে হামলাকারি রাসেলকে ধরে ফেলে। পরে তার ব্যবহৃত মোটর সাইকেল সহ থানায় নিয়ে আসে।

আশাশুনি থানার সহকারি উপ-পরিদর্শক রাসেল হোসেন তার উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও মোটর সাইকেল সহ রাসেলকে আটক করা হয়েছে। বেল্লাল ও তুহিনকে ধরার জন্য রাত থেকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা করবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর