সাতক্ষীরায় ইয়াবা-ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২৯

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের অভিযানে মাদক মামলার ৩ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ উদ্ধার করেছে ১৫০ পিচ ইয়াবা, ৪২ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৫০ গ্রাম গাঁজা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ১ জন, পাটকেলঘাটা থানা থেকে ২ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এছাড়াও সদর, কলারোয়া ও আশাশুনি থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৪ টি মামলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর