কোহলি-পূজারাকে ফিরিয়ে টাইগারদের দারুণ শুরু

চেতেশ্বর পূজারা ও ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে দিনের প্রথম সেশনটা দারুণ করেছে বাংলাদেশি বোলারার। অর্ধশতকের পরও ফিরে যান পূজারা। তাকে ফেরান আবু জাহেদ রাহী। তার বিদায়ে ক্রিজে আসেন ভারদের দলপতি বিরাট কোহলি। মাত্র দুই বল খেলে বিদায় নেন তিনি। নিজের নামের সাথে কোনো রানই যোগ করতে পারেননি এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান।

ক্রিজে ব্যাট করছেন মায়াঙ্ক আগারওয়ার ও রাহানে। ৫৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন আগারওয়াল। অন্যদিকে ৯ রানে ব্যাট করছে রাহানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২৯ রান।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ৮৬ রানে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর