যশোর বেনাপোলে পৃথক অভিযানে ৪ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ রায়হান(২৫)নামের এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৪ই নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন কেলের কান্দা এবং বড় আঁচড়ায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বদানকারী থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস “বার্তা বাজার” নিউজ পোর্টালের যশোর জেলা প্রতিনিধি মোঃলোকমান হোসেন কে জানান, গোপন সংবাদ পেয়ে এসআই আলমগীর এবং কনস্টবল খলিলুর রহমানকে সাথে নিয়ে বড় আঁচড়ার মাঠপাড়া অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।
অপরদিকে এএসআই শাহীন ফরহাদ এর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন কেলের কান্দায় অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার(ওসি)মোঃ মামুন খান বলেন,অতি দ্রুত আসামিকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হবে৷
বার্তাবাজার/এমকে