টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা. হাকিমপুুর, ধলাটেংগর নামকস্থানে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালুু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় যুুবলীগ নেতা লাবু, অসিমুদ্দিন ও আক্তার। অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালুু উত্তোলনের ফলে প্রতি বছর শত শত ঘরবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যায়। তাদের ঘরবাড়ী রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয় ভূূক্তভোগীরা।
উপজেলার চরভাবলা, হাকিমপুুর, ধলাটেংগর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালুু উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে। বালু ব্যবসায়ীরা তাদের নিজ জমির বালু বলে রশিদ ছাপিয়ে প্রতিদিন শত শত ট্রাক বালু বিক্রি করে আসছে। এতে গ্রামীণ কাচা রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। রাস্তা দিয়ে চলাচলকারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
বালু ব্যবসায়ী লাবু জানান, আমরা প্রসাশনসহ সকলকে ম্যানেজ করে ব্যবসা করে আসছি। এমপি মন্ত্রী আমার ঘাটে কিছুই করতে পারবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা জানান, আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বার্তাবাজার/ডব্লিওএস