বগুড়ায় সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরন

বগুড়ার শিবগঞ্জে সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মী ও ট্রাফিক সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকামতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বগুড়া-রংপুর মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক, প্রাইভেট কার,মটর সাইকেল সহ সকল প্রকার যান বাহনের চালক ও সহকারীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

কর্মসূচীতে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রশিদুর রহমান রানা,মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম, সার্জেন্ট গোলাম রব্বানী,দৈনিক মানবজমিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান,দৈনিক বগুড়ার মহাস্তান প্রতিনিধি এস আই সুমন,দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম (রবি) সহ নিসচা ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর