ত্রিশাল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা ফারহানা জামান

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ২০১৯ সালের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মনোনিত হয়েছেন ত্রিশাল বইলর কানহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ফারহানা জামান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ত্রিশাল উপজেলার পরীক্ষা ও যাচাই-বাছাই কমিটি স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে তাকে শ্রেষ্ট শিক্ষিকা হিসেবে নির্বাচিত করেন।

ফারহানা জামান ২০০৯ সালে তিনি আংরারচরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০-১১ তে ময়মনসিংহ পিটিআই থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন ফারহানা জামান। বর্তমানে তিনি উপজেলার বইলর কানহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি উপজেলার কাব লিডার এবং বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কর্তৃক মনোনীত একজন গাইডার।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক, কাব কার্যক্রম, হলদে পাখির দল, ডিবেটিং ক্লাব গঠন, পরিবেশ ক্লাব কার্যক্রম, স্পোকেন ইংলিশ ক্লাস, সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সক্রিয় অংশগ্রহন। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এছাড়াও শিক্ষা মেলা, প্রাথমিক বিদ্যালয়ের ইনোভেটিক কার্যক্রম, শিক্ষার্থীদের মাতৃমমতায় গড়ে তুলা, ট্রাফিক আইনসহ অন্যান্য নিয়ম কানুন শিখানো, উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই সহকারি শিক্ষক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

বইলর ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস কাঞ্চন বলেন, ফারহানা জামান আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। আমি যতদিন স্কুল পরিদর্শনে গিয়েছি ততদিন উনাকে দায়িত্বশীলতার সহিত কাজ করতে দেখেছি। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ইনোভেটিক কার্যক্রম, ডিজিটালাইজডকরন ও শিক্ষার্থীদেরকে মাতৃমমতায় গড়ে তুলতে অগ্রনী ভুমিকা পালন করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়।

ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন, ‘স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

ফারহানা জামান ব্যাক্তিগত জীবনে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুজ্জামান মাষ্টারের সন্তান। বিবাহিত জীবনে তিনি এক ছেলে সন্তানের জননী। স্বামী হোসাইন শাহীদ যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বিভাগীয় বুরো প্রধান।

শ্রেষ্ট শিক্ষিকা ফারহানা জামান বলেন, শিক্ষার প্রাথমিক পর্যায়ে কোমলমতি শিশুদের গড়ে তুলার দায়িত্ব আমাদের। পাঠ্য বইয়ের শিক্ষা ছাড়াও শিশুদের মধ্যে নীতি নৈতিকতা, নিয়ম কানুন, তথ্যপ্রযুক্তিতে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদেরকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর যে গুরুত্ব দিয়ে যে সকল সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলায় আমার প্রধান দায়িত্ব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর