র‍্যাবের অভিযানে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকা এর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

মাদক। ছবি- বার্তা বাজার

প্রেস বিজ্ঞপ্তি দ্বারা জানা যায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মেজর শিবলী মোস্তফা এর নেতৃত্বে কুরগাঁও ৩ নং গলিতে অভিযান পরিচালনা করে ৫১০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল সেট, ১টি প্যাকিং মেশিন এবং ১টি ছোট ওজন মাপার মেশিন সহ মাদক ব্যবসায়ী মোসাঃ শিরিনা আক্তার (২৫) স্বামী- আঃ ছামাদ কে গ্রেপ্তার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী শিরিনা আক্তার টাঙ্গাইলের সখীপুর থানাধীন কালিদাস এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়া থানার কুরগাঁও নতুনপাড়া এলাকার হোল্ডিং নং- ২১৩ খান ভিলার ২য় তলায় বসবাস করে আসছিলেন।

এব্যাপারে কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর