উত্তাল সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ১১৯ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ড সদস্যরা মালয়েশিয়াগামী বিকল কাঠের বোটসহ ১শ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের তাদের নিজ নিজ ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিশেষ একটি টহল দল সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে সমুদ্রে বিকল হয়ে ভাসমান থাকা একটি কাঠের বোট এবং বোটে থাকা ১ শ ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ৫৮ জন এবং শিশু ১৪ জন। এ সময় মানব পাচারকারী কোন দালাল সনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্দেশে বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় সিজি স্টেশন কমান্ডার লে. এম জোসেল রানা (এক্সবিএন) এর নেতৃত্বে উদ্ধারকৃতদের নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর