সাতক্ষীরার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত আশাশুনির সমাজ সেবা অফিসার শহিদ

সারা বাংলাদেশের সমাজসেবা অফিসারের মধ্যে ইনোভেশন আইডিয়ার জন্য শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে উপ-পরিচালক সম্মেলন সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের ৮ বিভাগের সকল পরিচালক এবং ৬৪ টি জেলা সমাজসেবা অধিদপ্তরের সকল উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি এ সময় নিজ হাতে সমাজসেবা অফিসার শহিদুর রহমানকে পুরস্কৃত করে বলেন, আজকের এই পুরস্কার তার কাজের গতিশীলতাকে আরো বাড়িয়ে দেবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, তিনি সাতক্ষীরা শহর সমাজসেবা কর্মকর্তা থাকাকালিন পৌর এলাকায় বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার বহি সংশ্লিষ্ট ওয়ার্ড ভাতাভোগীদের দোরগোড়ায় গিয়ে নিজ হাতে বিতরণ করেন যাতে করে কোন মধ্যসত্বভোগী ফায়দা লুটতে না পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর