মডেল উপজেলা গড়তে চায় শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার

শ্রীবরদী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে শ্রীবরদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। তিনি স্বাগত বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতায় শ্রীবরদী উপজেলার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই।

সভায় অন্যান্যদের মধ্যে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হুসাইন, উপজেলা প্রোগ্রাম অফিসার নিজামদ্দিন খান, পদ্মা ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাছির উদ্দিন, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উজ্জল মিয়া, শ্রীবরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ছানোয়ার হোসেন, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ খন্দকার আব্দুল হাই, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য আল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহল আমিন কালাম, এপিপিআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিজদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল শাহিন, সামাজিক সংগঠন লোকাল ভয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান প্রমুখ বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর