সিরাজগঞ্জে ট্রেন দূর্ঘটনায় চরম বিপাকে রাস্তায় আটকে পরা হাজার হাজার ট্রেন যাত্রীরা

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যূতের ঘটনায় উত্তর ও দক্ষিণ-পশ্চিমা লের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দূর্ভোগে পরেছে আটকাপড়া যাত্রীদের।

এই ঘটনার পর আটকে পড়েছে অন্তত ৬টি ট্রেন। সেগুলো হলো: ঈশ্বরদী ষ্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাসে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস, চাটমোহর ষ্টেশনে দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস, ভাঙ্গুড়া বড়াল ষ্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও আব্দুল্লাহপুর ষ্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস টেনটি থেমে আছে বলে জানিয়েছেন পশ্চিমা লীয় রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূইয়া।

তিনি আরো জানান, সাড়ে ৫ টার দিকে আমারে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি উল্লাপাড়ার দূর্ঘটনাস্থলে পৌছেছে এবং ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ সমাপ্ত করে লাইনটি সচল করতে অন্তত ৪ থেকে সাড়ে ৪ ঘন্টা সময় লাগবে বলেও জানিয়েছেন।

ঈশ্বরদী ষ্টেশন মাষ্টার সেকেন্দার রাশেদীন বলেন, এই ষ্টেশনে আটকাপড়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা অধিকাংশই খুবই টেনশনে রয়েছে। আমরা তাদের শান্তকরতে মাইকিং করে তাদের শান্ত রাখার চেষ্টা করছি।

বিভিন্ন সময়ে যাত্রীরা আমাদের নিকট খোজ খবর নিচ্ছেন, আমরা তাদের সঠিক পরামর্শ প্রদান করছি।
এদিকে বেনাপোল এক্সপ্রেসের যাত্রীদের অধিকাংশই শিক্ষার্থী রয়েছেন বলেও কয়েকজন জানান। তারা শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলির ভর্তি পরীক্ষায় অংশ নিবেন বলেও জানান। তারা আশংকা প্রকাশ করেছেন আদৌ তারা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন কি না।

চাটমোহর ষ্টেশনে আটকে পড়া দ্রুতযান এক্সপ্রেসের যাত্রীরাও একই ধরনের অভিযোগ করে এবং অনেকেই বিকল্প ব্যবস্থায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। কিন্তু বিপাকে পড়েছেন বড়াল ষ্টেশনে আটকাপড়া চিত্রা এক্সপ্রেসের যাত্রীরা। তারা ভাঙ্গুড়া থেকে অন্য কোন ভাবে গন্তব্যে যেতে পারছেন না। তারা ষ্টেশন এলাকায় চিন্তার মধ্যে অলস সময় পার করছেন।

প্রসঙ্গত, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উল্লাপাড়া ষ্টেশনের পাশে দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রেনটির পাওয়ার কার ও ইঞ্জিনে আগুন ধরে গিয়ে ট্রেনটির ৮/৯টি বগি লাইনচ্যূত হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমা লের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর