সিরাজদিখানে দিনব্যাপী বিদেশগামী কর্মীদের নিয়ে গমনপূর্ব ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিকালে উপজেলার রশুনিয়া আইটিসি সেন্টারের কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে এ ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়।
রশুনিয়া আইসিটি সেন্টারের লোকাল এডভাইজার কমিটির সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আশফিকুন নাহার। প্রকল্পের ফিল্ট মনিটর নরিয়িন চন্দ্র মজুমদার নয়নের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের পিওইএন্ডডি কামরুন নাহার, সিএমএফপি গৌতম সাহা পিও, অঞ্চলিক প্রতিনিধি মিঃ জুয়েল পি রিবেরু, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিফ কর্মকতার্ মো. আলতাফ হোসেন, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংক ম্যানেজার মো. এসএম রানা, মাঠকর্মকর্তা (সিএমএফপি) কোহিনুর বেগম প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য বলেন, বিদেশ যাওয়ার আগে জেনে বুঝে কাজ ও ভাষা শিখে বিদেশ গেলে বিপদে পড়তে হয়না। আপনারা বিদেশ যাওয়ার আগে আপনারা লাভ-ক্ষতির হিসাব করবেন, যেই টাকা খরচ করে বিদেশ যাবেন তা দিয়ে দেশে কিছু করা য়ায় কিনা তা চিন্তা করবেন।
বার্তাবাজার/এমকে