সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোঘল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা কুমারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মোঘল পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত রমজান আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মোঘল বৃহস্পতিবার সকালে অটো ভ্যান যোগে পিংনা বাজার হতে নিজ বাড়ী কাওয়ামারা আসছিলো। এসময় কাওয়ামারা কুমারপাড়া মোড়ে আসলে সামনের দিক থেকে আসা একটি একটি ট্রাক অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিহত মোঘল ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রর এস আই মাসুদ খালিদ বলেন, ট্রাকের ধাক্কায় এক জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে লাশ দাফন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর