লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে থেকে একটি বর্নাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক কার্যালর্য়ের মুক্ত মে আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বিকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা।
এছাড়াও প্রতিদিন বিকালে নজরুলের জীবন পরিক্রমা ও তথ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত বই মেলা আয়োজন করা হয়েছে। এদিকে জেলা পরিষদ হলরুমে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে জেলার ৫০ জন শিল্পী প্রশিক্ষণ গ্রহন করবেন।
বার্তাবাজার/এমকে