পাকুন্দিয়ায় জেডিসি পরীক্ষায় তিনজন বহিস্কার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন মিরদী ফাজিল মাদ্রাসার ইমরান হোসেন, শৌলজানী আলিম মাদ্রাসার মেহেদী হাসান শুভ, পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইমন মিয়া। বৃহসপ্রতিবার (১৪ই নভেম্বর) সকালে উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় তাদের বহিস্কার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর