শিল্পাঞ্চল ঢাকার সাভারের আশুলিয়ায় কাজল (২১) নামের এক নারী পোশাক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার হযরত আলীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাত ৯ টার দিকে ওই নারী পোশাক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহত কাজল জামালপুর জেলার সদর থানার কলতাপাড়া গ্রামের শাফিউলের মেয়ে এবং তিনি ডিইপিজেড নতুন জোনের এল. জেড ফ্যাশন লিঃ এ হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এমকে