লক্ষ্মীপুরে ৩ শতাধিক কৃষি পণ্য নিয়ে শিক্ষার্থীদের দিনব্যাপী মেলার উৎসব

লক্ষ্মীপুরে বিভিন্ন অপরাধ থেকে তরুন সমাজকে বিরত রাখতে এবং শিক্ষার্থীদের কৃষি পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয় কৃষি পণ্য মেলা উৎসব।

ছবি- বার্তা বাজার

বৃহস্পতিবার সকালে নিজস্ব ক্যাম্পাস মাঠে ব্যাতিক্রমি উৎসবের আয়োজন করে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলা, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
ছবি- বার্তা বাজার

শাক, সবজি, মসলা ও ফলসহ ৫ ধরণের তিন শতাধিক পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে দেড় শতাধিক স্টল। দিনব্যাপী মেলা দেখতে আসে জেলার বিভিন্ন শ্রেনি পেশার প্রায় ১০ হাজার মানুষ।

কৃষি পণ্যের মধ্যে স্থান পেয়েছে, পুদিনা পাতা, থানকুনি, সজনে, লেটুস ও বটি পাতা, ঢেকি শাক, কচু, এলিচা শাকসহ ৩০ ধরণের শাক। মসুর ডাল, মুগ, হেলুন, মাশ কলাই সহ ২০ ধরণের ডাল। ওল, শালগুম, মোচা, কাইঞ্জাল, ডাটাসহ ৫৮ ধরণের সবজি। জয়ত্রি, লবঙ্গ, জাফরান, জায়ফল, হরতকি, মেথিসহ ৩২ ধরণের মসলা এবং ডুমুর, আপিন, এন্না, শালুক, ভাঙ্গি, শরিফা, বেল, চালতাসহ ৬৫ ধরণের ফল।

তরুণ প্রজন্ম বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই শিশু শিক্ষার্থী থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া এসব পণ্যে সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর