বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের নয়চালা গ্রামে মাদক বিরোধী অভিযানে ১৫০পিচ ইয়াবা সহ মোঃ আশকর আলীর ছেলে মোঃ আশরাফুল কে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশের উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানায় সন্ধানপুর ইউনিয়নের নয়চালা গ্রামের মোঃ আশরাফুল দির্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে বুধবার সন্ধ্যায় উপজেলা পাঁচটিকরী লক্ষিপুর নামাক স্থানে মাদক বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানায় ধৃত আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা হয়েছে।
বার্তাবাজার/এমকে