বিয়েতে রাজি না হওয়ায় খেলোয়াড়কে গুলি করে হত্যা করলেন কোচ

বিয়েতে রাজি না হওয়ায় তায়কোয়ান্দো খেলোয়াড় সরিতাকে গুলি করে হত্যা করেছে এক কোচ। গত মঙ্গলবার ভারতের হরিয়ানার এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই কোচের নাম সোমবীর সিং। এ ঘটনার কয়েকদিন আগে তিনি সরিতার কোচের চাকরি থেকে সরে দাঁড়ান।

জানা গেছে, সরিতা তায়কোয়ান্দোতে নিজের জেলার হয়ে ৬ বার প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি ফিজিক্যাল এডুকেশনে ডিপ্লোমা শেষ করে, চাকরির সন্ধানে ছিলেন। গত মঙ্গলবার জেলা পর্যায়ের তায়কোয়ান্দো খেলোয়াড় সরিতার বাড়ি বয়ে এসে বিয়ের প্রস্তাব দেন ওই কোচ। তা প্রত্যাখ্যান করায়, আচমকা গুলি চালিয়ে দেন সোমবীর। এ ঘটনা ঘটাতেই একটি দেশি পিস্তল জোগাড় করেছিল সে।

নিহত ওই খেলোয়াড়ের ভাই জানান, ওই প্রশিক্ষক দীর্ঘসময় ধরে সরিতার পিছনে পড়েছিল। নানাভাবে নানা সময় তাকে উত্ত্যক্ত করত। সরিতা এর আগে একবার থানায় অভিযোগও দায়ের করেছিল। কিন্তু এতেও সোমবীরের স্বভাব বদলায়নি।

পরিবারের পক্ষে থেকে বলা হয়েছে, পরিবারের সঙ্গে সোমবীরের কোনো সম্পর্ক নেই। যে কারণে বিগত কয়েক মাস ধরে বাড়িতেও যাননি তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও গ্রেফতার করা যায়নি ঘটনার পর থেকেই পলাতক সোমবীর সিংকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর