সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রসের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ বৃহস্পতিবার, দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার ফলে, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রংপুরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে…