সৌদিতে দাম্মাম শাখা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী রামগঞ্জের পিয়াস

বাংলাদেশ ছাত্রলীগ সৌদি আরবের দাম্মাম শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদনের প্রস্তুতি চলছে। যোগ্য ও নেতৃত্ব সম্পন্ন ব্যাক্তিদের নিয়ে উক্ত শাখা কমিটি অনুমোদন দিবেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।দাম্মাম শাখা ছাত্রলীগের কমিটি উপলক্ষে সভাপতি পদে প্রার্থী হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের কৃতী সন্তান নাহিদুল ইসলাম পিয়াস পাইন।

জানা যায়, আওয়ামীলীগ পরিবারের সন্তান নাহিদুল ইসলাম পিয়াস পাইন বাংলাদেশে থাকাকালীন তার নিজের জন্মভূমির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করতে কাজ করেছেন।

তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। তাছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশন রামগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান তেজগাঁও থানা যুব কমান্ডের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

বিভিন্ন সময় গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো, ছাত্র ছাত্রীদের পড়াশুনায় উৎসাহ প্রদান, সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়া সহ জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন।তাই বিদেশে গিয়েও ছাত্রলীগের টান অনুভব করছেন।ছাত্রলীগকে সুসংগঠিত করতে বর্তমানে তিনি দাম্মাম শাখা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

সভাপতি পদে প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে পিয়াস পাইন বলেন, ছাত্রলীগ আমার প্রানের সংগঠন।অন্য রকম একটা অনুভূতির নাম এই ছাত্রলীগ।ছাত্রলীগ আমার প্রানে মিশে আছে। আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে ছাত্রলীগের সকল কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছি।বিদেশে আসার পরও ছাত্রলীগের প্রতি মায়া ছাড়তে পারছি না।

প্রতিনিয়ত ছাত্রলীগের সকল কর্মকান্ডকে খুব মিস করি।তাই সৌদি আরবের দাম্মাম শহরে প্রানের সংগঠন ছাত্রলীগের নেতৃত্ব দিতে সভাপতি পদে প্রার্থী হয়েছি।আমি আশা রাখছি দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য সৌদি আরবের দাম্মাম শহর শাখাতে সুন্দর একটি নেতৃত্ব দানের সুযোগ করে দিবেন। নেতৃত্বে আসতে পারলে বাংলাদেশ ছাত্রলীগের সকল দিক নির্দেশনা অনুসরন করে সৌদি আরবের দাম্মাম শহর শাখা ছাত্রলীগকে সুসংগঠিত করতে ও দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে প্রবাসে ছড়িয়ে দিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি নেতৃত্ব প্রত্যাশি হিসেবে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর