পাবিপ্রবির ২০১৯-২০ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষা আগামিকাল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষা আগামিকাল শুক্রবার ধ-ন ইউনিটে পরীক্ষা হবে সকাল ১০টা হতে সাড়ে ১১টা এবং দুপুর সাড়ে ৩টা হতে বিকাল ৫ টা পর্যন্ত। এবারে ৯২০ আসনের জন্য ২৫ হাজার ৭০৫ শিক্ষার্থী আবেদন করেছেন।

প্রতি আসনের জন্য লড়ছেন ২৮ জন করে। ভর্তি পরীক্ষায় দুর্নীতি ও অসদুপায় রোধে ওএমআর(নৈর্ব্যক্তিক) এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়া হবে এবং মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার খাতা দেখে পরীক্ষার্থীর হাতের লেখা যাচাই করা হবে। পাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ভর্তি পরীক্ষা বিষয়ে এ তথ্য জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষার্থী এবং তাদের অভিবাবকদের জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

উপাচার্য জানান, শুক্রবার(১৫ নভেম্বর) মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা হবে। পাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবনসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষাথীদের থাকা ও খাবারের ব্যবস্থাসহ সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরিক্ষা নেয়ার জন্য সাংবাদিকসহ সব মহলকে সহযোগিতার আহবান জানান জেলা প্রশাসক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর