বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১০ ও ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

উল্লেখ্য, এবছর নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ৪৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর