৫ অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা

ময়মনসিংহ, বরিশাল, রংপুর, খুলনা ও সিলেট অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়েছে।

ময়মনসিংহ
ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেসিয়ামে করদাতাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে কর বিভাগ। এতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও কর কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর অঞ্চলের আওতাধীন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়।

বরিশাল
বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দেয় কর বিভাগ। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর
কর প্রদানে উৎসাহ প্রদানের জন্য অন্যান্য বছরের মতো এবারও রংপুর নগর‌ীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে করদাতাদের সম্মাননা তুলে দেয় কর বিভাগ। এ বছর বিভাগের ৮টি জেলার ৫৬ জন করদাতাকে এ সংবর্ধনা দেয়া হয়।

খুলনা
খুলনা কর অঞ্চলের ৭৭ জন সেরা করদাতাদের সম্মাননা প্রদান করে কর বিভাগ। সকালে নগরীর একটি অভিজাত হোটেলে বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে খুলনা সিটি মেয়র তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

সিলেট
সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীদের সম্মাননা ও সনদ প্রদান করেছে আয়কর বিভাগ। দুপুরে নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৩৫ জনকে এ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর