টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মুমিনুল হক নেতৃত্বের যুগে প্রবেশ করে ফেললো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে হঠাৎই টেস্ট নেতৃত্ব এসে পড়লো এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে ‘কুল ক্রিকেটার’ হিসেবে পরিচিত মুমিনুল হকের কাঁধে।

তার নেতৃত্বেই ভারতের বিপক্ষে শুরু হলো বাংলাদেশের টেস্ট অভিযান। শুধু তাই নয়, মুমিনুল হকের নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো বাংলাদেশের। শুরুটা বলা যায় ভালোই হলো বাংলাদেশের নতুন অধিনায়কের জন্য।

কারণ ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে টস করতে নেমে মুমিনুল হক জিতলেন কয়েন নিক্ষেপে। টস জিতেই চোখ বন্ধ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর