চিকিৎসার কথা বলে নবজাতক নিয়ে নারী উধাও

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে এক নবজাতক পুত্র সন্তান চুরি হয়েছে।
বুধবার বিকেলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে শিশুটি চুরি হয়। রাত পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মণ্ডল জানান, মঙ্গলবার রাতে বগুড়ার কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের মোহাম্মদ সৌরভের স্ত্রী নাহিদা আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। বুধবার দুপুরে স্বাভাবিকভাবে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপর প্রসূতির সঙ্গে আসা আত্মীয় আবেদা বেগমের হাতে শিশুটি তুলে দেন নার্সরা। পরে অজ্ঞাত এক নারী চিকিৎসা করাতে হবে বলে আবেদার কাছ থেকে শিশুটি নিয়ে নেন। এরপর থেকে আর পাওয়া যায়নি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। এ ব্যাপারে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে জানানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর