ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট স্কোয়াড

প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরে হলকার স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

নিজেদের মাটিতে ভারত অপ্রতিরোধ্য সেটা দক্ষিণ আফ্রিকার দিকে তাকালেই দেখা যায়। হলকার স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব পিচে তাদের একেকজন ব্যাটসম্যান কী ভয়ঙ্কর হতে পারে, সেটা সহজেই অনুমেয়। পেসারদের ধৈর্য ধরে বল করে যাওয়ার মত সম্ভাব্য বাংলাদেশ স্পিনে আধিক্য থাকা স্কোয়াড নিয়ে দ্বিধান্বিত থাকাটাই স্বাভাবিক।

বাংলাদেশে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল না থাকায় একাদশ বাছাই করার প্রক্রিয়া জটিলতা দেখা দিয়েছে। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে দেখা যেতে পারে অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসকে। এরপর অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। ৬ নম্বরে খেলতে পারেন মোহাম্মদ মিথুন। আর সাত নম্বরে খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। এই ম্যাচে কিপিংয়ে দেখা যাবে না মিস্টার ডিফেন্ডার মুশফিকুর রহীমকে।

বোলিং অ্যাটাক নিয়েও আছে জটিলতা। পেসারদের মধ্যে কে খেলবেন, কাটার মাস্টার মুস্তাফি না আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন। অভিজ্ঞতায় টিকে যাবেন মুস্তাফিজ আর গতির কারণে একাদশে থাকতে পারেন এবাদত হোসেন। স্পিন অ্যাটাকে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস মুমিনুল হক (অধিনায়ক) মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলাম, এবাদত ও মুস্তাফিজুর রহমান।

ভারত : মায়াঙ্ক আগারওয়াল, রোহিদ শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদিজা, ঋদ্ধিমান শাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর