টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আশিকুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন আহম্মদ, ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া ও ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল) কে আটক করা হয়।
এ বিষয়ে দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, ৬টি ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস