চুয়াডাঙ্গায় আলমসাধু চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় আলমসাধু চাপায় শোভন আলী নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আট মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন আলী সদর উপজেলার ছোট
আড়িয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, আলমসাধুযোগে নানীর সাথে নানা বাড়ির উদ্দেশ্যে বের হয় শোভন। এসময় আট মাইল নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রের একটি বাস আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শোভন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল
মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর