যশোর বেনাপোল ঘিবা সীমান্তে ভারতে পাচার কালে দুইটি স্বর্ণের বারসহ শ্রী দিলীপ বিশ্বাস(৩৫)নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড(বিজিবি)সদস্যরা।আটককৃত ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে।
বুধবার(১৩ই নভেম্বর)বিকালে ঘিবা সীমান্তের মাঠের মধ্য থেকে তাকে আটক করা হয়।ঘিবা
বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার ওবাইদুর রহমান বার্তা বাজারকে জানান,গোপন সংবাদে জানতে পেরে,বেনাপোল ঘিবা সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২ পিস,যাহার ওজন(২ কেজি)স্বর্ণের বারসহ দিলীপ নামের একজনকে আটক করা হয়।আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
বার্তাবাজার/ডব্লিওএস