তাড়াশে সরকারী সম্পত্তি রক্ষায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের তাড়াশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারী জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মো. ওবায়দুল্লাহর বলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ খাদ্যগুদাম এলাকায় এই মুল্যবান জায়গায় স্থানীয় প্রভাবশালীরা প্রায় ২৫ বছর যাবৎ দখল করে সেখানে তারা বসতবাড়ি, দোকানপাট নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। তারই প্রেক্ষিতে সরকারী এই সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর