যশোর ঝিকরগাছায় জামাল হোসেন নামে এক ইউপি মেম্বরের বাড়ি থেকে ভিজিএফের ২০ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ।বুধবার(১৩ই নভেম্বর) দুপুরে ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ফাঁড়ির(এসআই)ইজাজুর রহমান এই চাউল উদ্ধার করেন।জামাল হোসেন নাভারণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর ও পাঁচপোতা গ্রামের বাসিন্দা।
শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি সদস্য জামাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। বস্তার গায়ে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা আছে।চাউল উদ্ধারের সময় জামাল হোসেন বাড়িতে ছিলেন না।ধারণা করা হচ্ছে চাউলগুলো ভিজিএফের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাস জানান,গোপন সংবাদে জানা যায়, মেম্বর জামাল হোসেনের বাড়িতে সরকারি চাল আছে।এতে পুলিশের অভিযানে তার বাড়ি থেকে ২০ বস্তা চাল উদ্ধার হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/ডব্লিওএস