যশোরে৬৭১ বস্তা সরকারি চাউল সহ আড়ত মালিক ও কাভার্ডভ্যান চালক আটক

যশোর বাঘারপাড়ার খাজুরা ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৬৭১ বস্তা সরকারি চাউল সহ আরতমালিক ও কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। মঙ্গলবার(১২ই নভেম্বর)রাতে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর আড়তে এ ঘটনা ঘটে।

বাঘারপাড়া থানার (ওসি) জসীম উদ্দীন জানান, একটি ট্রাক থেকে চালের বস্তা আড়তের সামনে নামানো হচ্ছিল।চালের বস্তাগুলো বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত।তিনি আরও জানান, সরকারি চাল নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ যায়।পরে দেখা যায় ঘটনা সত্য এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু এবং ড্রাইভার মোঃমাসুদকে আটক করা হয়েছে এবং চাউলসহ কাভার্ডভ্যান থানায় রয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানান,আড়তদার যে তথ্য দিয়েছেন,তাতে অসংলগ্নতা রয়েছে।কিন্তু চাউল গুলো সরকারি এবং এগুলো বাইরে বিক্রি করা নিষিদ্ধ।সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং একইসাথে তিনি যাদের কাছ থেকে চাউল কিনেছেন সেখানেও অভিযান চালানো হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর