তৃতীয় বারের মত সেরা তরুন করদাতা’র সম্মাননা পেলেন নাহিদ

মুন্সীগঞ্জ জেলার সবোর্চ্চ করদাতা তরুন হিসেবে সম্মাননা পেলে জেলার সিরাজদিখান উপজেলা ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ।

কর অঞ্চল নারায়নগঞ্জ এর অধিক্ষেত্রাধীন সার্কেল-২১ (টংগীবাড়ী) এর সম্মানিত করদাতা হিসেবে তিনি পুরস্কার লাভ করেন।

আজ বুধবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ জেলার জেলগেট সংলগ্ন আমন্ত্রন কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সচিব অভন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া কর্তৃক সম্মাননা গ্রহন করেন মঈনুল হাসান নাহিদ। এর নিয়ে তিনবার তিনি মুন্সীগঞ্জ জেলার সবোর্চ্চ করদাতা তরুন হিসেবে সম্মাননা পেলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর