শেরপুর জেলা শহরের শিল্পনগরীখ্যাত ঢাকলহাটি মহল্লার তরুণ শিল্পপতি, আগামী দিনের ব্যবসায়ীদের নেতৃত্ব দানকারী উজ্জল সম্ভাবনাময়ী ব্যবসায়ী, সদা হাস্যোজ্জল ও বিনয়ী স্বভাবের প্রতিভাবান তরুণ জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন এর সু-যোগ্য বড় ছেলে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী ২০১৮-২০১৯ করবর্ষের জন্য শেরপুর জেলায় সর্বোচ্চ কর প্রদান করে টানা ৭ম বারের মত শেরপুর জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২০১৯-এ শেরপুর জেলার সেরা করদাতা হিসেবে মোঃ সাদুজ্জামান সাদী কে পুরস্কৃত করা হয়। কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. শামীমুর রহমানের সার্বিক তত্বাবধানে আয়োজিত করদাতাদের সন্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন এবং বিভাগের সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম।
সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে কর দিন এ শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে কর অঞ্চল ময়মনসিংহের কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ সদরসহ ৫টি জেলার দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরিতে ৩৫ জন সেরা করদাতাদের মাঝে সন্মাননা পুরষ্কার, ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কাঙ্খিত সেবা পেতে হলে কর প্রদানের কোনো বিকল্প নেই,স্ব-প্রণোদিত হয়ে আয়কর প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় শরীক হওয়ার জন্য কর প্রদান যোগ্য প্রত্যেক দেশ প্রেমিক নাগরিকদের প্রতি তারা উদাত্ত্ব আহবান জানান।
বার্তা বাজার/এম.সি