ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার হাজারও মানুষ। যে কোনো সময় সেতুটি ভেঙে ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।
উল্লাপাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ কামারখন্দ-উল্লাপাড়া সড়কের তিন মাথা দমদমা মনিপুরের সেতুটি প্রায় ১ বছর ধরে ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
প্রতিদিন এই সড়ক ব্যবহার করে এই সেতুর উপর দিয়ে ৮-৯ হাজার মানুষ বিভিন্ন যানবহনে চলাচল করে এবং সড়কটির সেতুর উপর দিয়ে কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলাসহ জেলার হালকা ও ভারি যানবহনে কৃষি পণ্যসহ মালামাল পরিবহন করে। এ অবস্থায় সেতুটি জড়াজীর্ণ অবস্থায় ১ বছর ধরে পড়ে থাকলেও ঝুকিপূর্ণ অবস্থার এই সেতুটি পূণ:নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
স্থানীয়রা জানায় প্রায় ২০ বছর পূর্বে সড়ক ও জনপদ বিভাগ সেতুটি নির্মাণ করেছিল এবং ১ বছর পূর্বে সেতটির বিভিন্ন স্থানের প্লাটফর্ম ভেঙে যায়। বর্তমানে সেতুটির মাঝের অংশ প্রায় আধা ফিট নিচের দিকে ভেঙ্গে পড়েছে। তবে দ্রুত সেতুটি পূণ:নির্মাণ না করা হলে বড় ধরনের দূর্ঘটনায় মানুষের প্রাণহানির আশংঙ্খা রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক জানান, সেতুটি পূণ:নির্মাণ করার জন্য টেন্ডার আহবান করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।
বার্তাবাজার/এমকে