ঠাকুরগাঁওয়ে হিজড়াদের উত্তরণ গুচ্ছগ্রামের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য নির্মিত উত্তরণ গুচ্ছগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সদর উপজেলার কহরপাড়ায় অবস্থিত এ হিজরা পল্লীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

ছবি: বার্তা বাজার

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) ব‎িহ্নশিখা আশা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম মর্তুজা, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা স্যামুয়েল মার্ডি প্রমুখ।

পরে কহর পাড়া মৌজায় জনপ্রতি সাড়ে ৩ শতক করে মোট শুন্য দশমিক ৯২ একর জমি ২০ জন হিজরাকে প্রদান করা হয়।

এছাড়াও গৃহ নির্মাণে ৩০ লাখ, টিউবওয়েল স্থাপনে ২৫ হাজার ও দলিল হস্তান্তর বাবদ ১০ হাজার করে মোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক বরাদ্দ প্রদান করা হয়।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর