নীলফামারীতে বুধবার (১৩ নভেম্বর) চলছে নূতন সড়ক পরিবহন আইনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ।
কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এরপর তাঁর নেতৃত্বে জেলা শহরের বাস টার্মিনাল, মশিউর রহমান ডিগ্রী কলেজ মোড়, বড়বাজার, গাছবাড়ি মোড়, বাজার ট্রাফিক মোড়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন,‘আইনটি সম্পর্কে জনগণকে সচেতন করতে একযোগে রংপুর বিভাগের সকল জেলা এবং উপজেলায় বুধবার লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খান প্রমুখ।
বার্তাবাজার/এমকে