চুয়াডাঙ্গায় মাদক হিসেবে ব্যবহৃত ২৭৪টি ইনজেকশনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক এনামুল হক হাজরাহাটি গ্রামের ওলিমুল্লাহর ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে পৌর এলাকার হাজরাহাটি গ্রাম থেকে ইনজেকশনসহ ওই যুবককে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে হাজরাহাটি গ্রামে অভিযান চালিয়ে এনামুল হকের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার থেকে উদ্ধার করা হয় আমদানি নিষিদ্ধ ২৭৪টি ভারতীয় বু-পেইনর ফাইন ইনজেকশন।
আটককৃত এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষ পৃথক এক অভিযান চালিয়ে সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মাঝেরপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ইনজেকশন উদ্ধার করে।
এ অভিযানের সময় দৌলাতদিয়াড় গ্রামের আবু মোতালেবের ছেলে তোতা মিয়া মাদক হিসেবে ব্যবহৃত ইনজেকশন ফেলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বার্তা বাজার/এম.সি