ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর কন্যা গণধর্ষণের শিকার হয়েছিলো গত মাসের ২৩শে অক্টোবরে।
ঘটনার পরদিন চলতি মাসের গত ২৩ তারিখে ধর্ষিতার দুলাভাই বাদি হয়ে সদর থানায় ৭জনকে আসামী করে মামলা দায়ের করলে পাচজনকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানাান, মঙ্গলবার এ ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে গ্রেপ্তারকৃতদের মধ্যে আসামী আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে আদালত একদিনের জন্যে রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার ভোরে ধর্ষক ও একাধিক মামলার আসামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করলে তার নিজ বাড়ি সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের ঝোপের ভিতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় আসামী আলমগীরের বিরুদ্ধে আরও একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। ধর্ষক আলমগীর সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।
ওসি আরও জানান, এ স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় আরও আসামী নাহিদ ও আসিক পলাতক রয়েছে।
বার্তাবাজার/এমকে