আবরার হত্যা মামলার চার্জশিট নির্ভুল হয়েছে জানিয়ে, এর বিচার দ্রুত ও যথাযথ হবে বলে আশা প্রকাশ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আবরার হত্যায় জড়িত প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে, কারো দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।
সড়ক পরিবহণ আইন প্রসঙ্গে তিনি বলেন, আইন বাস্তবায়নের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার অভাব নেই। জটিলতা যেসব আছে তা দ্রুত কেটে যাবে। সাম্প্রতি অভিযান বিষয়ে তিনি বলেন, তথ্য প্রাপ্তি সাপেক্ষে অভিযান চলবে।
আসন্ন বিষয় দিবস উদযাপন নিয়ে তিনি বলেন, কেউ বিজয় দিবসের অনুষ্ঠান করতে চাইলে স্থানীয় প্রশাসনকে কমপক্ষে ৭ দিন আগে জানাতে হবে। বিজয় দিবসের কোন অনুষ্ঠানে যেন মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষ না থাকে, এটি যথাযথভাবে অনুসরণে করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
বার্তাবাজার/কে.জে.পি